Chief Minister warns against corruption, দিলেন পাহাড়ে উন্নয়ন, স্থায়ী সমাধানের বার্তাও

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দার্জিলিং পাহাড়ের উন্নয়ন ও স্থায়ী সমাধানের বার্তা দিয়েছেন। জিটিএ-তে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে বলে জানান তিনি। বলেন, এখানে শিক্ষক নিয়োগ, পানীয় জল নিয়ে ও দুর্নীতি হয়েছে, এই সবে যুক্ত কাউকে ছাড়া হবে না বলে কড়া হুঁশিয়ারি (Chief Minister warns against corruption) দেন।
আজ ঝটিকা সফরে উত্তর বঙ্গ গেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কালিম্পং-এ যাওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তাঁর হেলিকপ্টার কালিম্পং-এ নামতে না পারায় তা শিলিগুড়ি ফিরে আসে। সেখানে উত্তর কন্যা থেকেই তিনি একাধিক বক্তব্য রাখেন।
মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে স্থায়ী সমাধানই তাঁদের লক্ষ্য। এর জন্য অবিলম্বে কাজ শুরু করার বার্তা দেন তিনি। এবার পুজোয় চা-বাগান শ্রমিকদের ২০% বোনাস দেওয়ার কথা জানান। তাঁরা বন্ধ চা-বাগান খোলার ব্যবস্থা নিচ্ছেন।
কালিম্পং-এ যেসব মহিলা যোগ্য হওয়া সত্বেও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন।

কালিম্পং-এ ইতিমধ্যে পনেরো হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন।ওখানকার অধিবাসীদের জন্য আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা করা হবে। যাঁরা তা পাবেন না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার অধীনে আনা হবে। পাহাড়ে বিপর্যয় মোকাবিলায় ২৫০ কোটি টাকা বরাদ্দের কথা জানান মুখ্যমন্ত্রী। গত বছর ধসে ক্ষতিগ্রস্ত ৭৩টি পরিবারকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*