TMC Leader কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজবাজারের পুরপ্রধান পদে ইস্তফা দিলেন

Spread the love

রোজদিন ডেস্ক : 
মালদার ইংরেজবাজার পুরসভার প্রধান পদে ইস্তফা দিলেন তৃণমূল নেতা (TMC Leader) কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
আজ আচমকা ইস্তফা দিয়ে তাৎপর্যপূর্ণভাবে তিনি মন্তব্য করেন, রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায় আছেন৷ তবে তা গেরুয়া নাকি তৃণমূলেরই কোনও শিবির, তা স্পষ্ট করেননি। সঙ্গে দাপুটে নেতা জানান, তিনি কাজ করতে পারছিলেন না। তবে মমতা শিবিরে তিনি থাকবেন না বলে ইঙ্গিত মেলে। মমতা ব্যানার্জিকে তিনি শ্রদ্ধা করেন জানালেও তাঁর দলের হয়ে আর প্রার্থী হবেন না বলে জানিয়ে দেন। পুরসভায় সংখ্যা গরিষ্ঠতা থাকা সত্বেও তিনি কেন পদত্যাগ করলেন তা জানাননি একদা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলয়ে থাকা নেতা।
পুরভোটের মাত্র কয়েক মাস আগে তাঁর এই ইস্তফা দানে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তিনি কোন রাজনৈতিক ছাতা বেছে নেবেন, তা নিয়ে জল্পনা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*