- আজ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কী বাত’ কর্মসূচি। প্রতি মাসের শেষ রবিবার দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন তিনি। বর্তমানে উৎসবের মরশুম চলছে দেশে।
- আজ কোজাগরী লক্ষ্মীপুজো। বাড়িতে বাড়িতে চলছে প্রস্তুতি। এদিকে, সকাল সকাল বাজারে গিয়ে হাত পুড়ছে মধ্যবিত্তের। আগুন ফল, সবজি, ফুলের দাম।
- মুখ্যমন্ত্রীকে দেখেই সেলফি তোলার বায়না। খুদের বায়না শুনে মাথা থেকে হেলমেট খুলে, সেলফিও তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে তার আগে বলে দিলেন, ক্লাস টেনের আগে যেন হাতে মোবাইল না দেওয়া হয়। কার্যত অভিভাবকদের মতোই বাচ্চাদের হাতে মোবাইল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী।
- প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য ভারতীয় বায়ুসেনার বিমানের ব্যবহার সংক্রান্ত নথি আরটিআই-এর মাধ্যমে প্রকাশ করা যাবে না। জাতীয় নিরাপত্তা এবং প্রধানমন্ত্রীর জীবন ও শারীরিক সুরক্ষার কথা মাথায় রেখে কেন্দ্রীয় তথ্য কমিশনের নির্দেশ খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।
- বিজেপি নেতা সুকান্ত মজুমদার শনিবার সাফ বলেন, ‘কলকাতা পুরসভার ২০৯টি আসনে পদ্ম প্রতীকে একাই লড়বে বিজেপি।’ সেই সঙ্গে তাঁর সংযোজন, ‘বিজেপির যাঁরা পুরোনো কার্যকর্তা, যাঁরা ভোটের আগে বিজেপির সঙ্গে ছিলেন, তাঁদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে।’
- লক্ষ্মীপুজোর ভোরে ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। পানাগড় বাইপাসে কয়লাবোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারে বিহারের জামুই থেকে কলকাতাগামী একটি বাস। ধাক্কার জেরে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। প্রায় ১০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
- সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ক্রমশ শক্তি বাড়িয়ে বুধবারের মধ্যে উপকূলের কাছাকাছি পৌঁছোতে পারে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ উপকূলে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস।
- শহর থেকে মোবাইল চুরি করে বাংলাদেশে পাচারের অভিযোগ। চুরি যাওয়া মোবাইলের ভারতীয় সিম কার্ড ব্যবহৃত হচ্ছে বাংলাদেশে। মোবাইল চুরির তদন্তে নেমে মুম্বই পুলিশের হাতে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় শুক্রবার ১জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতের থেকে উদ্ধার ৯১ টি মোবাইল উদ্ধার হয়েছে। শনিবার ধৃত আরও ২। তাদের কাছ থেকে উদ্ধার ১২৬টি মোবাইল।
- চোরবাগানের ঘটনায় দুই ঘোষকই বর্তমানে পুলিশের হেফাজতে। দুর্ঘটনার সন্ধ্যায় ‘মণ্ডপ ভেঙে পড়ছে’ বলে যে ঘোষণা হয়েছিল বলে অভিযোগ, সেই বিষয়ে জানার জন্যই জেরা করা হচ্ছে দুই ঘোষককে। দুই ঘোষক সঞ্জীব রাহা ওরফে সেন্টু এবং কুশল মজুমদার ওরফে কালিয়াকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন তদন্তকারীরা।
- সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনাতেও হামলার অভিযোগ। মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে বলেই দাবি সৌদি আরবের। যদিও অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।

Be the first to comment