প্রতিবেদন: পুজোয় মদ বিক্রিতে নানা নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য প্রশাসন। কিন্তু তারপরেও বাড়ল মদের বিক্রি (increase liquor sales)। তথ্য বলছে, অষ্টমীতে ড্রাই-ডে থাকা সত্ত্বেও মদ বিক্রি বেড়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। অষ্টমীতে এবার বার ও দোকানে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ফলে এত নিয়ম ও বিধিনিষেধ জারি করে কী লাভ হল, প্রশ্ন এখন প্রশাসনের অন্দরেই। উৎসবের মরশুমে মদ বিক্রি বাড়া প্রবণতা নতুন নয়। তবে এবার অন্য বছরগুলিকেও ছাপিয়ে গিয়েছে বিক্রির পরিমান। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মদ বিক্রি গত বছরের হিসেবকে ছাড়িয়ে গিয়েছে। রাজ্যের আবগারি দফতরের তথ্য বলছে, গত বছর দুর্গাপুজোর সময়ে মদ বিক্রির অঙ্ক ছিল প্রায় ৩৩ কোটি টাকা, সেখানে এবার সেই অঙ্ক পৌঁছেছে ৫২ কোটি ৭১ লক্ষ টাকায়। অর্থাৎ, এক বছরের ব্যবধানে পুজোর মরশুমে মদ বিক্রির অঙ্ক বেড়েছে প্রায় ১৯ কোটি ৭১ লক্ষ টাকার। যা গত বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। পঞ্চমী থেকে দশমী—এই ছয় দিনে প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

Be the first to comment