প্রয়াত বিশিষ্ট চিত্রকর তথা প্রাক্তন সাংসদ যোগেন চৌধুরী

Spread the love

প্রতিবেদন: প্রয়াত হলেন বিশিষ্ট চিত্রকর তথা প্রাক্তন সাংসদ যোগেন চৌধুরী। রবিবার সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে ১০.৪৫ নাগাদ তাঁর মৃত্যু হয়। ওই হাসপাতালেই ভেন্টিলেশনে ছিলেন শিল্পী। বেশ কিছুদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। বিগত এক বছরেরও বেশি সময় ধরে ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন শিল্পী। চিকিৎসা চলছিল। এরই মধ্যে পুজোর সময় তিনি আক্রান্ত হন মূত্রনালীর সংক্রমণে। সেই থেকেই ভর্তি ছিলেন হাসপাতালে।
বাংলার গ্রামীণ জীবন ও সংস্কৃতির শিকড় থেকে উঠে এসে আন্তর্জাতিক শিল্পজগতে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী। ১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার ফরিদপুরের ডহরপাড়া গ্রামে তাঁর জন্ম হয়। দেশভাগের পর কলকাতায় চলে আসা, এখানেই শিল্পশিক্ষা, পরে প্যারিসে উচ্চশিক্ষা এবং রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারিতে কিউরেটরের দায়িত্বও পালন করেন।একজন সমাজ সচেতন শিল্পী হিসেবে তাঁর পরিচিতি ছিল। সমাজ ও রাজনীতি নিয়ে ব্যঙ্গাত্মক ছবি এঁকে তিনি জনপ্রিয় হন। পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদও হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*