মমতা শিবিরের ঝাড়গ্রামের নেতা অজিত মাহাতো গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক  : 
মমতাপন্থী তৃণমূল নেতা অজিত মাহাতোকে গতকাল তাঁর ঝাড়্গ্রামের বাড়ি থেকে গভীর রাতে গ্রেফতার করল পুলিশ। পরিবারের অভিযোগ, শাবল দিয়ে দরজা ভেঙে তাঁকে ধরে নিয়ে যায় পুলিশ। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে দশ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ আছে। যা অস্বীকার করে পরিবারের অভিযোগ, তিনি মমতা শিবিরে থাকায় অসত্য অভিযোগে তাঁকে ধরেছে পুলিশ। চলতি বছর বিধান সভা নির্বাচনে তিনি গোপীবল্লভ পুর আসনে তৃণমূলের প্রার্থী ছিলেন।বিজেপির রাজেশ মাহাতোর কাছে ২৬ হাজারের বেশি ভোটে পরাজিত হন। বাছুরডোবার সজল দাস তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ করেছেন। চাকরি ও মেলেনি, অজিত মাহাতো টাকা ও ফেরত দেননি। চাইতে গেলে হুমকি দিতেন।
আজ তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*