রোজদিন ডেস্ক :
ব্যাপক হারে মহিলা সহ ভোটারদের নাম বাদ দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সারা বিশ্বের কাছে দেশের মাথা নত করে দিয়েছেন। বিশিষ্ট সমাজকর্মী যোগেন্দ্র যাদব আজ সিইসি-র বিরুদ্ধে তোপ দেগে এই কথা বলেন। আজ বিরোধী ইন্ডিয়া জোট আয়োজিত গণ মহাভিযোগ কর্মসূচিতে ভাষণ দিয়ে তিনি আর ও বলেন, এই প্রথম দেশে গত কয়েক দশকের মধ্যে মহিলা ভোটারদের অনুপাত কমতে শুরু করেছে। এসআইআরে ৪৯ লক্ষ মহিলার নামই ভোটার তালিকা থেকে বাদ গেছে।

জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বাসভবনের প্রাঙ্গণে আজ ইন্ডিয়া জোটের এই কর্মসূচিতে একাধিক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন। সংসদের ধাঁচে সুদৃশ্য ভাবে সাজিয়ে তোলা এই অনুষ্ঠান পরিচালনা করেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার। বক্তারা সকলেই জানান, নির্বাচন কমিশনের মত দেশের এই গরিমা ও গুরুত্বপূর্ণ স্বশাসিত সংস্থার বিরুদ্ধে এমন অবনমনের অভিযোগ আগে কখনও ওঠেনি। ভারতের মত গণতান্ত্রিক দেশে গণতন্ত্রর অন্যতম সুদৃঢ় স্তম্ভই এই নির্বাচন কমিশন। দেশের সরকারের মন রাখতে গিয়ে খোদ মুখ্য নির্বাচন কমিশনার এই সংস্থার রীতি নীতি সব লঙ্ঘন করেছেন বলে তাঁরা তোপ দাগেন।

জ্ঞানেশ কুমার কে যেতেই হবে বলে দৃঢ়ভাবে জানান।
মল্লিকার্জুন খড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সহ বিরোধী দলের বিশিষ্ট নেতারা এখানে উপস্থিত আছেন।
আগামীকাল সিইসি-র বিরুদ্ধে রামলীলা ময়দানে বিশাল সমাবেশে অংশ নিতে রাজ্যের বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও এখন দিল্লিতে।

এই কর্মসূচি চলাকালীন বিজেপির সম্বিত পাত্র, গিরিরাজ সিং সহ নেতারা ও পালটা তোপ দাগছেন কংগ্রেস সহ ইন্ডিয়া জোটকে।

Be the first to comment