PM, নারীশক্তিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ শুধু সময়ের অপেক্ষা!

Spread the love

রোজদিন ডেস্ক :
নারীশক্তিকে দেওয়া তাঁর প্রতিশ্রুতি এখন শুধু সময়ের অপেক্ষা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দৃঢ়ভাবে জানান। আজ দুপুরে সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন, মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণ করতে তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ। এর জন্য যাঁরা লড়াই করে আসছেন, তিনিও তাঁদের একজন বলে প্রধানমন্ত্রী দাবি করেন।
সংসদের আসন বৃদ্ধি করে এই সংরক্ষণ চালু করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র তা এখন পরিস্কার। যা নিয়ে আপত্তি কংগ্রেস সহ বিরোধীদের।
তিন বছর আগে সংসদে সর্বসম্মতভাবে মহিলা বিল গৃহীত হলেও এখন অবধি বিজ্ঞপ্তি জারি করেনি কেন্দ্র।
বিরোধীদের অভিযোগ, আসন পুনর্বিন্যাস করে তা চালু করার কথা ছিল না তখন। প্রয়োজনও পড়েনি। পরে এই উদ্যোগ নিয়ে মহিলাদের মন জয়ের চেষ্টা করছে বিজেপি সরকার। যা তাঁরা সর্বশক্তি দিয়ে প্রতিহত করার প্রয়াস নিয়েছেন।
যদিও এর জন্য চেষ্টার কোন কসুর না করে অভীষ্ট লক্ষ্যে যে তাঁরা প্রায় পৌঁছে গেছেন, আজ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তা পরিস্কার।
এর জন্য বিরোধী পক্ষে থাকা একাধিক দলকেই নিজেদের পক্ষে আনতে সমর্থ হয়েছেন তাঁরা, এর ইঙ্গিত মেলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*