আজ কোর্টে হারিয়েছি, এপ্রিলে ভোটে হারাব, বারাসতে হুঙ্কার অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর নিয়ে বিজেপির সব জারিজুরি শেষ। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সোমবার বারাসতে রণ সংকল্প সভার মঞ্চ থেকে এমনই হুঙ্কার দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনই শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করতে হলেও প্রকাশ করতে হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ১.৩৬ কোটি মানুষের তালিকা। শুনানি প্রক্রিয়ায় জমা দেওয়া তথ্যের রসিদ দিতে হবে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবিই মান্যতা পেয়েছে এই নির্দেশে। সুপ্রিম রায় উল্লেখ করে অভিষেক এদিন বলেন, এখন কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। এটা বাংলার মাটি, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ বা গুজরাত নয়। এই মাটি স্বাধীনতা আন্দোলন পথ দেখিয়েছিল।বিজেপির এসআইআরের খেলা শেষ। এক কোটি মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল, এবার কী হবে? এই জয় মা মাটি মানুষের, এই জয় বাংলার। আমাদের ভোটাধিকার যাঁরা কেড়ে নিতে চেয়েছে তাঁদের দুই গালে কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি, বিজেপির না ১০ কোটি মানুষের? প্রমাণ হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এদের ভোট দেয় না বাংলার মানুষ, মুখ ফিরিয়ে নিয়েছে সবাই, সে কারণে বাংলার মানুষকে শায়েস্তা করতে বাংলার এক কোটি মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল। যাঁরা আমাদের ভাষাকে অপমান করে তাঁদের জবাব দিতে হবে। এই জেলায় আমাদের পক্ষে ৩৩-০ করতে হবে। এটা বিজেপিকে হারানোর ভোট, বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*