মুড়িগঙ্গা নদীতে বাংলাদেশের জাহাজ ডুবলো

Spread the love

রোজদিন ডেস্ক : মুড়িগঙ্গা নদীতে বাংলাদেশের জাহাজ ডুবলো। বুধবার বিকেলে কচুবেড়িয়ার কাছে এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। পণ্যবাহী এই জাহাজটি কলকাতা বন্দর থেকে পণ্য নিয়ে বাংলাদেশে যাচ্ছিল। যান্ত্রিক ত্রুটিতে তা ডুবে যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়। সাগর থানার পুলিশ জাহাজে থাকা ১২ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়৷ তাঁরা সকলে সুস্থ আছেন।
প্রাথমিকভাবে জানা যায়, আচমকা জাহাজের ইঞ্জিনের সমস্যা দেখা দিলে তা নিয়ন্ত্রণ হারিয়ে নদীর প্রবল স্রোতের মুখে পড়ে। এরপরই নীচে জল ঢুকতে শুরু করলে আতঙ্ক দেখা দেয়। জাহাজের নাবিকরা দ্রুত সাহায্যের আবেদন জানালে সাগর থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করেন। বাংলাদেশের সঙ্গেও যোগাযোগ করে তাঁদের পাঠানোর চেষ্টা চলছে। জাহাজে কি ধরনের পণ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*