আজ বিকেলে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, প্রকাশিত হবে তাঁর লেখা একাধিক বইও

Spread the love

রোজদিন ডেস্ক : আজ, ২২ জানুয়ারি বৃহস্পতিবার ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন। সল্টলেকের সেন্ট্রাল পার্কে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন সমাজের এবং সাহিত্য জগতের বিশিষ্টরা। মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। গত কয়েক বছর ধরেই লেখক মমতা বন্দ্যোপাধ্যায়ের বই প্রকাশিত হয় মেলায়। পাঠকদের জন্য নতুম নতুন উপহার নিয়ে হাজির হন লেখক মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রীর বেশ কয়েকটি নতুন বই। গত বছর জাগোবাংলা স্টলে ‘এক ব্যাগ মমতা’র বিক্রি ছিল নজরকাড়া।
১৫ বছর পর আবার কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে চিন। বইমেলায় অংশগ্রহণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল চিনকে। এই প্রস্তাব সাদরে গ্রহণ করেছে প্রতিবেশী দেশটি। তাই আবার ১৫ বছর পর আন্তর্জাতিক বইমেলায় দেখা যাবে চিনকে। চিন ছাড়াও এই বছর বইমেলায় প্রথম অংশগ্রহণ করছে ইউক্রেন। আজ বিকেল চারটেয় মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর বইমেলার থিম কান্ট্রি আর্জেন্তিনা ৷ উদ্বোধনে থাকবেন আর্জেন্তিনার বিশিষ্ট সাহিত্যিক গোস্তাভো কানসোব্রে, ভারতে নিযুক্ত আর্জেন্তিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো ৷
উদ্বোধনের দিন গিল্ডের জীবনব্যাপী সাহিত্য সম্মান পাবেন স্বপনময় চক্রবর্তী ৷ তাঁকে দেওয়া হবে ২ লক্ষ টাকা ও সম্মাননা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*