বিতর্কিত আইএএস, ফের দিল্লিতে গুরুত্বপূর্ণ পদে এলেন

Spread the love

রোজদিন ডেস্ক : পোষ্যকে হাঁটাবেন বলে দিল্লিতে স্টেডিয়াম খালি করিয়েছিলেন তিনি। যা নিয়ে তোলপাড় উঠেছিল। তাঁকে লাদাখে বদলি করা হয়। তাঁর আইএএস স্ত্রীকেও অরুণাচল প্রদেশে বদলি করা হয়। চার বছর পর ফের বিতর্কিত আইএএস সঞ্জীব খিরওয়ারকে দিল্লিতে গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে আনলো সরকার। তাঁকে দিল্লির পুর কমিশনার করা হচ্ছে। যা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এই পদে থাকা অশ্বিনী কুমার জম্মু কাশ্মীরে বদলি হয়েছেন।
সূত্রের খবর, সস্ত্রীক সঞ্জীব খিরওয়ার দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে পোষ্যকে ঘোরাবেন বলে উপস্থিত খেলোয়াড় সহ সবাইকে তা খালি করতে বলেছিলেন, যা নিয়ে তুমুল বিতর্ক ওঠে। পোষ্য সারমেয়কে হাঁটানোর কথা স্বীকার করলেও স্টেডিয়াম থেকে সবাইকে চলে যাওয়ার কথা তিনি অস্বীকার করেছিলেন।
তাঁকে ও তাঁর স্ত্রীকে লাদাখ ও অরুণাচল প্রদেশে বদলি করা নিয়েও বিস্তর সমালোচনা করেন বিরোধীরা। তাঁদের বক্তব্য ছিল, এমন আমলাদের লাদাখ ও অরুণাচল প্রদেশের মত সুন্দর, শান্তিপ্রিয় জায়গায় বদলি অনুচিত।
সামনেই দিল্লি পুর নিগমের বাজেট। এই সময় সঞ্জীব খিরওয়ার কে দিল্লি ফিরিয়ে আনা তাৎপর্য পূর্ণ বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*