ছত্তিসগড়ে ইস্পাত কারখানায় বিস্ফোরণে ৬ কর্মী নিহত, আহত ৫ছত্তিসগড়ে ইস্পাত কারখানায় বিস্ফোরণে ৬ কর্মী নিহত, আহত ৫

Spread the love

রোজদিন ডেস্ক : ছত্তিসগড়ে ইস্পাত কারখানায় বিস্ফোরণে মর্মান্তিকভাবে ৬ কর্মী প্রাণ হারালেন। আহত ৫ জন। ভাতাপাড়া গ্রামীণ এলাকায় বাকুলাহি গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য দেখা দেয়। কারখানার ডাস্ট সেটলিং চেম্বারে এই ভয়াবহ দুর্ঘটনার জেরে কর্মীদের ওপর গরম গলিত ইস্পাত পড়লে তাঁরা গুরুতরভাবে আহত হন।৬ জন ঘটনা স্থলেই মর্মান্তিক ভাবে প্রাণ হারান। গুরুতর আহত ৫ জনকে বিলাসপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শ্যাম বিহারি জয়সওয়াল জানান, তিনি জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন, আহতদের সেরা চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন। রাজ্য সরকার তাঁদের সবরকম সহযোগিতা করবে বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*