রোজদিন ডেস্ক : জম্মু কাশ্মীরের ডোডা জেলায় ২০০ ফুট গভীর খাদে পড়ে মর্মান্তিক ভাবে ১০ সেনা প্রাণ হারালেন। ১৭ জন সেনাকে নিয়ে সেনা বাহিনীর যানটি পাহাড়ের ওপরের দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট নীচে পড়ে যায়। সেনা সুত্রে প্রকাশ, ভাদেরওয়াহ -ছাম্বা আন্তরাজ্য সড়কে খান্নি চূড়ায় এই ভয়াবহ দুর্ঘটনা হয়। সেনা বাহিনী, কাশ্মীর পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ করছে। প্রাথমিকভাবে ৪ সেনাকে মৃত পাওয়া যায়, পরে তা বেড়ে ১১ জন হয়েছে।
জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এই ঘটনায় সেনা মহল সহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমেছে।

Be the first to comment