রোজদিন ডেস্ক, কলকাতা:– ২২ এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসী হামলার কড়া জবাব দিল ভারত। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। সন্ত্রাসবাদী হামলার মোক্ষম জবাব দেওয়া হলো “অপারেশন সিঁন্দুর” দিয়ে। গতকাল রাত ১:০৫ থেকে ১:৩০ র মধ্যে চলে এই অপরেশন সিঁদুর এয়ার স্ট্রাইক। এর পর ভারতীয় সেনার পক্ষ থেকে অফিসিয়াল এক্স হ্যান্ডেলে টুইট করে তা জানানো হয় সোশ্যাল মাধ্যমে।
গতকাল কেন্দ্রের তরফ থেকে বৈঠক করে ঘোষণা করা হয় বুধবার দেশের ২৪৪টি জেলায় একই সময়ে হবে ‘মক ড্রিল’। পশ্চিমবঙ্গের কলকাতা-সহ ১৭টি জেলার ৩১টি জায়গায় হবে মক ড্রিল। আজ সন্ধ্যা ৭টা থেকে ৭:১০ পর্যন্ত অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে ব্ল্যাক আউট । এটি হলো যুদ্ধকালীন পরিস্থিতিতে সমস্ত রাজ্য তথা দেশবাসীকে কিভাবে সুরক্ষিত থাকতে হবে তার আগাম প্রস্তুতির বিষয় জানান দেওয়া। তাই নির্ধারিত সময় অনুযায়ী সকলে আলো বন্ধ করে দেশের যুদ্ধকালীন পরিস্থিতির সময় কি করণীয় তা প্রশিক্ষণ নিতে হবে।

Be the first to comment