Census 2027 : শিক্ষকদের নিয়ে অস্পষ্টতা কাটেনি

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে জনগণনার কাজে শিক্ষক শিক্ষিকাদের ব্যবহার করা নিয়ে অস্পষ্টতা পুরোপুরি কাটল না। বুধবার স্কুল শিক্ষার যুগ্ম অধিকর্তার পক্ষে শিলিগুড়ি সহ সব জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ কে জানানো হয় যে জনগণনার কাজে পড়ুয়াদের পড়াশোনা যাতে ব্যাহত না হয় এই মর্মে স্কুল শিক্ষা কমিশনার সংশ্লিষ্ট দফতরের সিনিয়র বিশেষ সচিব কে অনুরোধ করেছেন।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, তাঁরা জনগণনার কাজ থেকে শিক্ষক শিক্ষিকাদের অব্যাহতি দেওয়ার আর্জি জানিয়েছিলেন। তাঁদের দিয়ে জোর করে এই কাজ করালে কাজের দিন অন ডিউটি দিতে হবে। স্কুল শিক্ষামন্ত্রী তাঁদের এই দাবি মেনেও নেন। কিন্তু এইদিনের বিজ্ঞপ্তি তে জনগণনার কাজে শিক্ষক দের ব্যবহার নিয়ে অস্পষ্টতা থেকে ই গেল।। স্কুল শিক্ষা দফতরের এর যুগ্ম সচিবের চিঠি তে জনগণনা কর্তৃপক্ষের নিয়ম বিধি মেনে কাজ করতে বলা হয়েছে।
এর আগে এস আই আরের কাজেও শিক্ষকদের যুক্ত করার বিরোধিতা করেছিল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। শিক্ষা ছাড়া শিক্ষকদের দিয়ে অন্য কাজ করার তাঁরা বরাবর ই বিরোধী বলে কিংকর অধিকারী জানান।
এর ফলে পড়ুয়া দের ঠিক মত পড়াশোনা হয় না বলে তাঁরা মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*