দার্জিলিংয়ে বেআইনি নির্মাণ নিয়ে কড়া কলকাতা হাইকোর্ট

Spread the love

রোজদিন ডেস্ক : দার্জিলিং পুর এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে কড়া এবার মনোভাব নিল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, ওই এলাকায় কমবেশি ৫০টি বেআইনি বাড়ির নির্মাণ হয়েছে, যা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। বুধবার এই মামলায় নির্মাণে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, পরবর্তীকালে আর কোনও বেআইনি নির্মাণ করা যাবে না। এই নির্দেশ কার্যকর হচ্ছে কী না, তা নিশ্চিত করার দায়িত্ব দার্জিলিং পুরসভার উপর দেওয়া হয়েছে। দার্জিলিং পুর এলাকায় প্রায় ৫০টি বেআইনি বাড়ির নির্মাণ হয়েছে। তথ্য জানার অধিকার আইনে প্রাপ্ত একটি নথি সম্প্রতি কলকাতা হাইকোর্টে জমা পড়ে, যেখানে এই বেআইনি নির্মাণগুলির তথ্য মিলেছে। এর আগে হাইকোর্টের পৃথক নির্দেশে ওই বাড়িগুলি ভেঙে ফেলার আদেশ দেওয়া হলেও তা এখনও কার্যকর হয়নি। এই পরিস্থিতিতে দার্জিলিংয়ের ওই বেআইনি নির্মাণ নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতেই বুধবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*