টিএমসি – বিজেপি কে হারাতে জোটের ডাক নওসাদ সিদ্দিকীর

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে টিএমসি, বিজেপি-কে হারাতে সমমনস্ক, ধর্মনিরপেক্ষ দলগুলিকে জোট গড়ার ডাক দিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। আর দেরি না করে চলতি মাসেই এই বিষয়ে সব দলের সঙ্গে আলোচনা করে সহমত হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।।বলেন, আগামীকাল থেকেই এই সব নিয়ে তাঁরা সক্রিয় হবেন। আজ শহিদ মিনার ময়দানে দলীয় সমাবেশে তিনি রাজ্য ও কেন্দ্রের শাসকের বিরুদ্ধে সরব হন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়েছিল আইএসএফ।। নির্বাচনে বাম – কংগ্রেস শুন্য হলেও আইএসএফের তরুণ প্রার্থী নওসাদ সিদ্দিকী জয়ী হন। পরবর্তী কোন নির্বাচনে তাঁরা কেউই আর আনুষ্ঠানিক ভাবে একে অপরের জোটে থাকেননি। এবারের গুরুত্বপূর্ণ নির্বাচনে টিএমসি, বিজেপি-কে পরাজিত করতে নওসাদ সিদ্দিকীর জোট বাঁধার ডাক ফের সেই সম্ভাবনাকে উসকে দিল বলে রাজনৈতিক মহল মনে করেন।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী, কংগ্রেস নেতা অধীর চৌধুরী পৃথক ভাবে এই প্রস্তাবের বিরোধিতা করেননি। অধীর বাবু জানান, ২০১৬ সালে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে তিনি এই জোটের ওপর জোর দিয়েছিলেন।
রাজ্য রাজনীতিতে নতুন দল গড়ে, বাবরি মসজিদ তৈরির ঘোষণা করে ইতিমধ্যে সাড়া ফেলেছেন এখনও টিএমসি বিধায়ক পদে থাকা হুমায়ুন কবীর। টিএমসি, বিজেপি বিরোধী সব দল একজোট হয়ে লড়াই এর বিরোধিতা করেননি তিনিও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*