জাপানে পৃথিবীর বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র ফের চালু

Spread the love

রোজদিন ডেস্ক : জাপানে পৃথিবীর বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র ফের চালু হল। বুধবার জাপানের রাজধানী টোকিওর কাছে কাশিওয়াজাকি – কারিওয়া কেন্দ্রের ৬ নম্বর চুল্লি নতুন ভাবে চালু করা হয়েছে। আগামী মাসে বাণিজ্যিকভাবে এই চুল্লি কাজ শুরু করবে।
২০১১ সালে জাপানের এই বিদ্যুৎ কেন্দ্রটি ভূমিকম্প ও সুনামির পর বন্ধ করে দেওয়া ৫৪টি চুল্লির অন্যতম ছিল।
ফুকুসিমা দাইইচি দুর্ঘটনার পর এই কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। এবার টোকিও বিদ্যুৎ সংস্থা এই কেন্দ্র পরিচালনা করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*