রোজদিন ডেস্ক : আশা কর্মীদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন বাম, , চিকিৎসক, শিক্ষক সহ বিভিন্ন মহল। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ওঁদের দাবি ন্যায্য। এই দাবিতে আজ যখন ওঁরা জমায়েতে আসছিলেন, তখন যে ভাবে ওঁদের বাধা দেওয়া হয় তার সমালোচনা করেন তিনি।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষে ও এই আন্দোলনে পুর্ণ সমর্থন জানান। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, আজ যেভাবে তাঁদের আসতে বাধা দেওয়া, ধরে নিয়ে যাওয়া ইত্যাদি হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। নারী শক্তির জাগরণকে উপেক্ষা করা ঠিক নয়। শাসক ইতিহাস পড়েনি বলে তিনি মন্তব্য করেন।
চিকিৎসক সজল বিশ্বাস আশা কর্মীদের আন্দোলনকে সমর্থন জানান৷
যেভাবে এই কর্মীরা পরিসেবা দেন তার প্রশংসা করেন।
সুত্রের খবর, আশা কর্মীদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য কেন্দ্র সহ প্রসূতি, শিশু, মায়েরা বহু জায়গায় অসুবিধায় পড়েছেন।

Be the first to comment