রোজদিন ডেস্ক : উত্তর প্রদেশের প্রয়াগরাজে আজ বায়ুসেনার এক প্রশিক্ষণ বিমান ভেঙে পুকুরে পড়লে চাঞ্চল্য দেখা দেয়। দুই আসন বিশিষ্ট বিমানের দুই চালক নিরাপদে আছেন বলে জানা যায়। সূত্রের খবর, আজ দুপুরে জনবহুল কে পি কলেজের পিছনে একটি পুকুরে বিমানটি আছড়ে পড়ে। ওই এলাকায় স্কুল, আবাসন ইত্যাদি আছে। প্রচন্ড শব্দে বিমানটি পুকুরে পড়ার আওয়াজ পেয়ে স্থানীয় মানুষ জন আতঙ্কিত হয়ে ওঠেন। তাঁরা দ্রুত সেখানে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার আগে দুই বিমান চালক প্যারাসুটে নেমে পুকুরে পড়েন। স্থানীয় মানুষজন তাঁদের উদ্ধার করেন। পুকুরে কচুরিপানা ভর্তি ছিল। কাদা মাখা অবস্থায় চালকদের উদ্ধার করা হয়। বায়ুসেনা সুত্রে জানানো হয়, এই ঘটনায় কোন প্রাণ, সম্পত্তি হানি হয়নি। চালকরাও নিরাপদে আছেন। কি ভাবে এই দুর্ঘটনা হল তা তদন্ত হচ্ছে।

Be the first to comment