রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণদিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Spread the love

প্রতিবেদন: আজ শনিবার ১৭ জানুয়ারি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণদিবসে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এর পাশাপাশি আজ বাংলার মহানায়িকা সুচিত্রা সেনেরও মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েও পোস্ট করেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন,
“বাংলা চলচ্চিত্রের চিরকালীন মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে তাঁকে জানাই অন্তরের শ্রদ্ধা।
সুচিত্রা সেনের জীবনের শেষপর্বে তাঁর কাছাকাছি যাওয়ার এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। সেই সময় তিনি কারও সাথে দেখা করতেন না, একমাত্র আমাকেই তিনি প্রতিদিন দেখা করতে এবং রোগশয্যায় তাঁর কাছে যেতে অনুমতি দিয়েছিলেন।
মেয়ে মুনমুনকে তিনি বলেছিলেন যে, আমাকে তিনি পরিবারের সদস্যের মতো দেখেন। তাঁর সান্নিধ্য ও স্নেহ পাওয়ার এই দুর্লভ সৌভাগ্য আমার হয়েছিল।
মহানায়ক উত্তমকুমারকে কাছ থেকে দেখার সুযোগ আমার হয়নি, কিন্তু বাংলা চলচ্চিত্রের সুবর্ণ যুগের নায়িকার সঙ্গে এই নৈকট্য আমার মনের মণিকোঠায় চিরদিন সঞ্চিত থাকবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*