আজ দু’দিনের সফরে রাজ্যে প্রধানমন্ত্রী, শনিবার মালদহের পর রবিবার সিঙ্গুরে রয়েছে ঠাসা কর্মসূচি

Spread the love

প্রতিবেদন: আজ দু’দিনের সফরে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে রেল ও সড়ক পরিকাঠামো এবং অভ্যন্তরীণ জলপথ উন্নয়নে একাধিক বৃহৎ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। মোট প্রকল্পমূল্য চার হাজার কোটিরও বেশি টাকা। ১৭ জানুয়ারি শনিবার দুপুরে মালদা থেকে হাওড়া-গুয়াহাটি রুটে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া মালদায় ৩,২৫০ কোটি টাকা মূল্যের একাধিক রেল ও সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। একই সঙ্গে একাধিক অমৃত ভারত এক্সপ্রেস ও নতুন ট্রেন পরিষেবারও সূচনা হবে।

এরপর ১৮ জানুয়ারি রবিবার হুগলির সিঙ্গুরে আরও ৮৩০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম ও অভ্যন্তরীণ জলপথ টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রায় ৯০০ একর এলাকায় গড়ে ওঠা এই প্রকল্প কলকাতার উপর থেকে ভারী পণ্য পরিবহণের চাপ কমাতে সাহায্য করবে। একই দিনে কলকাতায় রাজ্যের জন্য নির্মিত বৈদ্যুতিক ক্যাটামারান জলযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বাঁকুড়া জেলার অন্তর্গত ময়নাপুর-জয়রামবাটি নতুন রেললাইন ও একাধিক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা রয়েছে কর্মসূচিতে। এরপর বিজেপির বিজয় সঙ্কল্প যাত্রাতেও ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় সংস্থাগুলি ইতিমধ্যেই প্রস্তুতি সম্পূর্ণ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*