ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকা দেশের সংবিধান ও গণতন্ত্রকে বাঁচানোর আর্জি মুখ্যমন্ত্রীর, সরব হলেন বাংলার বঞ্চনা নিয়েও

Spread the love

রোজদিন ডেস্ক : ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকা দেশের সংবিধান ও গণতন্ত্রকে বাঁচানোর জন্য বিচার ব্যবস্থার কাছে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিল দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই কেন্দ্রের বঞ্চনা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার টাকা আটকে রাখার পরও ৮৮টি ফার্স্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছে। ৭টি পকসো আদালত, ৪টি লেবার কোর্ট, ১৯টি হিউম্যান রাইটস কোর্ট করা হয়েছে। কলকাতা হাইকোর্টকেও জমি দেওয়া হয়েছে। আরও অনেক কাজ হয়েছে। নতুন করে ষষ্ঠ জাজেস কোর্ট তৈরি হয়েছে। সাব ডিভিশ্নাল জাজেস কোর্ট করা হয়েছে।
এই অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত-সহ অন্যান্য বিচারপতিদের কাছে মুখ্যমন্ত্রী আর্জি জানান, এখানে দেশের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি-সহ অন্য বিচারপতিরাও রয়েছেন। তাঁদের কাছে হাতজোড় করে বলছি, দেশের সংবিধানকে ধ্বংস করার চেষ্টা চলছে। গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। ঐতিহ্য সংস্কৃতি ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারাই দেশকে এমন নৈরাজ্য থেকে বাঁচাতে।পারেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, সকলকে একসঙ্গে কাজ করতে হবে। এই সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন উত্তরবঙ্গের জন্য বড় বিষয়। উত্তরবঙ্গবাসীর জন্যে আজ একটা ঐতিহাসিক দিন।মাইলস্টোন। যারা এই ভবন তৈরি করেছেন তাঁদের অভিনন্দন। ৪০.০৮ একর জমির উপর গড়ে উঠেছে এই ভবন। এটা উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের চাহিদা ছিল, অবশেষে আজ তা পূরণ হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*