মালদায় মুগ্ধ মোদিজি!

Spread the love

রোজদিন ডেস্ক : ছবি শিকারী নয়, তাঁর ছবি অনেকে এঁকে নিয়ে এসেছিলেন। আজ মালদার জনসভায় তা দেখে রীতিমত মুগ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জনসভায় জনসমাগম দেখে আজ প্রথম থেকেই খুশি তিনি। অনেকে গাছে উঠে তাঁকে দেখার চেষ্টা করেন। যা দেখে প্রধানমন্ত্রী নিজেই তাঁদের নিরাপদে নামিয়ে বসার ব্যবস্থা করতে বলেন৷
দীর্ঘ ভাষণের শেষে যাঁরা তাঁর জন্য ছবি নিয়ে এসেছেন, তাঁদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানান তিনি। অত্যন্ত কোমলভাবে তাঁর সঙ্গে আসা এসপিজি-দের এই সব ছবি সংগ্রহ করে আনতে বলেন। সঙ্গে যাঁরা তাঁর ছবি এঁকে নিয়ে এসেছেন, তাঁদের নাম, ঠিকানা ও দিতে বলেন, পরে তিনি নিজে তাঁদের ধন্যবাদ দেবেন। তাঁর এই কথায় উপস্থিত জনতার মধ্যে বিস্ময় দেখা দেয়। দেশের প্রধানমন্ত্রী নিজে তাঁদের নাম ঠিকানা-সহ ছবি চেয়ে নিচ্ছেন, এতে অবাক, আপ্লুত তাঁরা।


আজ এই জনসভায় বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তির প্রসঙ্গ ও তোলেন প্রধানমন্ত্রী। বলেন, এই প্রেরণা বজায় রাখতে হবে। বাংলাকে বিকাশের পথে নিয়ে যেতে হবে। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বন্দে মাতরম, ভারত মাতার জয় ধ্বনি দিয়ে গলা মেলাতে বলেন।
রাজ্য সরকার, শাসক দলকে তীব্র আক্রমণ করে বলেন, তৃণমূলের এই গুন্ডামি বেশিদিন আর চলবে না।
রবিবার সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা। যা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে কৌতুহল তুঙ্গে উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*