এবার অন্ধ্রপ্রদেশ, বাংলা বলার অপরাধে ফের রাজ্যের পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন

Spread the love

রোজদিন ডেস্ক : এবার সুদূর দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশ। সেখানে বাংলা বলার অপরাধে ফের এই রাজ্যের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারা হল। বাংলা বলার পাশাপাশি বাঙালি হওয়ার দরুণ নির্যাতিত হতে হচ্ছে তাদের। প্রাণ যাচ্ছে বহু পরিযায়ী শ্রমিকের। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার রঙ্গিলাবাদ পঞ্চায়েতের গড়খালির বাসিন্দা মনজুর আলম লস্করের মৃত্যু হল অন্ধ্রপ্রদেশে। পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের কোমারলু থানা এলাকায় গত দশ বছর ধরে জরির কাজ করতেন মনজুর। পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে সেখান থেকে ফোন করে ২৫ হাজার টাকা দাবি করা হয়। মনজুরের পরিবার মঙ্গলবার রাতে ৬ হাজার টাকা পাঠায়। এরপরে ওই একই নম্বর থেকে ফের ফোন করে বুধবার মনজুরের মৃত্যু সংবাদ জানানো হয়। মৃতের পরিবারের অভিযোগ, তাদের ছেলেকে পিটিয়ে খুন করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের রোমালু থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবার দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*