এসআইআর আবহে মতুয়াদের আশ্বাস প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআর আবহে মতুয়াদের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মালদার জনসভায় তিনি তাঁদের উদ্দেশ্যে বলেন, “মোদির গ্যারান্টি, যাঁরা প্রতিবেশী দেশে হিংসার শিকার হয়ে এখানে এসেছেন, তাঁরা ভয় পাবেন না। মোদি সিএএ-র মাধ্যমে শরণার্থীদের সুরক্ষা দিয়েছে।”
আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার গড়তে আশাবাদী প্রধানমন্ত্রী বলেন, “এখানে যে বিজেপি সরকার হবে, তারা মতুয়া, নম:শুদ্র, শরণার্থীদের বিকাশের কাজে গতি আনবে।” রাজ্যে পরিবর্তন আনার দায়িত্ব মা, বোন, যুবকদের বলে তিনি জানান।
প্রধানমন্ত্রীর সমাবেশের মঞ্চে মতুয়াদের নেতা কেন্দ্রীয় প্রতি মন্ত্রী শান্তনু ঠাকুরও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজ্যে এসআইআর আবহে মতুয়ারা বিশেষ ভাবে উদ্বিগ্ন। তাঁদের অনেকে সিএএ ফর্মও পূরণ করেছেন।
অন্যদিকে এসআইআরে ব্যাপক হেনস্থা নিয়ে আজও রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তি হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*