প্রশাসনিক সংস্কারেও বড় পদক্ষেপ, নতুন ৫ জেলা পাচ্ছে রাজ্য, একাধিক নতুন পুরসভার ঘোষণা 

Spread the love

প্রতিবেদন: দিল্লির ক্ষমতায় আসার পর কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ঘোষণা করেছিল, প্রশাসনিক সুবিধার্থে তারা ছোট ছোট জেলার পক্ষে। সেইমতো দেশের অন্যান্য রাজ্য সংস্কারের কাজ শুরু হয়েছিল। এবার বাংলাতেও শুরু হল সেই প্রশাসনিক সংস্কার। বিজেপি সরকারের প্রথম বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্যে নতুন পাঁচটি জেলা গঠনের ঘোষণা করেন। এই পাঁচটি প্রস্তাবিত জেলা হল, কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। উত্তর ২৪

পরগনা ভেঙে তৈরি হবে বসিরহাট জেলা। হুগলি জেলার আরামবাগ মহকুমাকে আলাদা করে।জেলার মর্যাদা দেওয়া হবে। সেই সঙ্গে ভাঙা হবে মুর্শিদাবাদ জেলাও। সেখানে তৈরি হবে জঙ্গিপুর জেলা। এছাড়া প্রশাসনিক সুবিধার্থে কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। গোপীবল্লভপুরে তৈরি হবে নতুন মহকুমা। একই সঙ্গে শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘিতে নতুন পুরসভা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের এই প্রস্তাবে এরই মধ্যে খুশির হাওয়া সংশ্লিষ্ট এলাকায়। বিশেষ করে বসিরহাট ও আরামবাগ নিয়ে আলাদা জেলার দাবি বহুদিন ধরেই ছিল। এবার সেই আশা পূর্ণ হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*