রোজদিন ডেস্ক :
রাজ্যে আট মাসের বাজেট পেশ হোল। পাঁচটি বিষয়কে সামনে রেখে বাজেটের অভিমুখ।
এই বাজেটে আয় ব্যয়ের মধ্যে কিভাবে টাকা আসবে, জমা খরচ সব বলা হয়েছে।
পাঁচটি শক্তি সেবাশক্তি, জ্ঞানশক্তি ইত্যাদিতে রাজ্যের প্রাসঙ্গিকতা কে অগ্রাধিকার।
শিক্ষা, স্বাস্থ্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। মুখ্যমন্ত্রী জানান, সরকারি কর্মীদের কথা ভাবা হয়েছে। কাটমানি, সিন্ডিকেট রাজ তুলে, মানব সম্পদ, পণ্যের যোগাযোগে গুরুত্ব দেওয়া হয়েছে।
বিরোধীদের বলার কিছু নেই, তবে আইনজীবীদের জন্য কিছু থাকলে ভাল হোত বিরোধী বিধায়ক অশোক দেব তাঁকে বলেন।
ত্রিধারার এই বাজেট, এই অর্থবর্ষে ১ লক্ষ কর্মসংস্থান হবে। ৫০ হাজার শিক্ষক, ২০ হাজার পুলিশ, বাকি ৩০ হাজার সরকারি অফিসে হবে।
আগের সরকারকে ঠুকে মুখ্যমন্ত্রী বলেন, আর চাকরিতে দুর্নীতি হবে না। রাজনৈতিক ক্ষেত্র দেখা হবে না।
আগের সরকার শিল্পে ইনসেন্টিভ তুলে দিয়েছিল, তা ফেরানো হোল।
জেলায় ১০০ কোটি টাকার বিনিয়োগ করলে পঞ্চায়েত সহ আর কারও ছাড়পত্র নিতে হবে না।
কৃষকদের দুহাতে দেওয়া হয়েছে। ২০০ টাকা করে কুইন্টাল প্রতি ধানে বাড়তি দেওয়া হচ্ছে। কৃষি কাজে বিদ্যুৎ ক্ষেত্রে ইউনিট প্রতি ২ টাকা ছাড় দেওয়া হয়েছে।
নারীশক্তি তে অন্নপূর্ণা যোজনা য় ৩৬ হাজার কোটি বরাদ্দ রাখা হয়েছে। জুলাই মাস থেকে ১ কোটি র বেশি মহিলা মাসে ৩ হাজার টাকা পাবেন।
মহিলা সুরক্ষায় দুর্গা স্কোয়াড হবে। পুজোর আগে ১৬, হাজার কন্সটেবল পথে নামবেন। ২২ হাজার জেলায়, ৪ হাজার কলকাতায়।
যুবকদের জন্য ও সরকার আছে বলেন মুখ্যমন্ত্রী।
মাসে ১ লক্ষ টাকা যে পরিবারের আয়, তাঁদের পরিবারের যুবকদের মাসে ৩ হাজার টাকা ভাতার প্রয়োজন হবে না বলে মুখ্যমন্ত্রীর আশা।
প্রাক্তন সরকারের আমলে নিয়োগে প্রচুর গাফিলতি আছে। তা ঝাড়াই বাছাই হবে।
বামফ্রন্ট সরকার শুধু তালা লাগিয়েছে, চিরকুটে চাকরি দিয়েছে।
আগের সরকার ( তৃণমূল) কিছু করেনি, শুধু ভাষণ দিয়েছে।
অর্থমন্ত্রীর বাজেটের ঢালাও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
রোগীরা ভাল খাবার পান তাঁরা চান। ১১০ টাকা রোগী দের মাথা পিছু বরাদ্দ হোল।
শ্যামাপ্রসাদ, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন প্রমুখের দেখানো পথে রাজ্য চলবে।
তিনি যা বলেন তাই করেন, দাবি মুখ্যমন্ত্রীর।
সুন্দরবন বাঁচানো, দার্জিলিং, উত্তরবঙ্গ সবার কথা আছে। এই বাজেটকে স্বাগত, অর্থনীতির সুন্দর বাজেট৷ সবাই খুশি আশা করা যায়। আগামী বাজেটে আশা করা যায় আরও ভাল হবে।

Be the first to comment