রোজদিন ডেস্ক : এসআইআর নিয়ে ব্যাপক হয়রানি, হেনস্থা, অনিয়মের অভিযোগে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকারের নেতৃত্বে রাজ্য নির্বাচন দফতরের সামনে তুমুল বিক্ষোভ হয়। এই বিক্ষোভে পুলিশ তাঁদের ইচ্ছাকৃত ভাবে হয়রানি করেছে। তাঁদের অভিযোগ, সূর্যাস্তের পর বিনা ওয়ারেন্টে যেখানে মহিলাদের আটকে রাখার নিয়ম নেই, সেখানে মহিলা-সহ বিক্ষোভকারীদের রাত অবধি আটকে রাখা হয়৷ বিজেপি ও ইসিআই বিরোধী আন্দোলন ঠেকাতে কেন পুলিশ তাঁদের আটকালো তাঁরা প্রশ্ন তোলেন। বলেন, নিয়ম বিরুদ্ধভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার-সহ ধৃতদের কেন রাত পর্যন্ত আটকে রাখা হল তাঁরা জানতে চান।

Be the first to comment