রোজদিন ডেস্ক : নয়ডার তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার মর্মান্তিক মৃত্যুর জন্য লোভের সংস্কৃতিই দায়ী৷ লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী মঙ্গলবার এই মন্তব্য করেন। বলেন, মানুষের জীবনের প্রতি অশ্রদ্ধা, লোভের সংস্কৃতির পরিণাম এই মর্মান্তিক মৃত্যু। এর সঙ্গে তিনি পরিবেশের ক্ষতি, পরিকাঠামোর অবনমন, সামাজিক ঔদাসীন্যও যুক্ত বলে মনে করেন। বলেন, “আমরা কিভাবে তাঁর মৃত্যুর প্রতিক্রিয়া জানাচ্ছি? অন্য মানুষের বেদনায় কিভাবে প্রতিক্রিয়া করছি? “অন্যদের মন্দভাবে দেখলে একদিন তাদের ও মন্দ ভাবে দেখা হবে।
উল্লেখ্য, নির্মীয়মান এক বহুতলের জল ভরা বিশাল গর্তে পড়ে নয়ডার তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতা মর্মান্তিক ভাবে প্রাণ হারান। এই ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে।
মঙ্গলবার ওই বহুতলের ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনায় তরুণকে উদ্ধারের জন্য যাঁরা গেছিলেন, তাঁরাও সময়মত সেই কাজ করেননি বলে অবিযোগ।

Be the first to comment