রাজ্য প্রশাসনে রদবদল, বদলি হলেন একাধিক দফতরের সচিব

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভা ভোটের আগে বড়সড় প্রশাসনিক রদবদল রাজ্যে। সচিব পর্যায়ে শীর্ষস্তরে এই রদবদল করা হল। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে সুরেন্দ্র গুপ্তাকে। তিনি জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিবের দায়িত্বে রয়েছেন। দুটি দফতরের দায়িত্বই এবার সামলাবেন তিনি। খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের বর্তমান সচিব স্মারকি মহাপাত্রকে সর্বশিক্ষা মিশন এবং গ্রন্থাগার দফতরের সচিব করা হয়েছে। এতদিন ওই দফতরের দায়িত্বে থাকা রাজেশ কুমারকে সংশোধনাগার দফতরের সচিব পদে নিয়োগ করা হয়েছে। অপলা শেঠকে আদিবাসী উন্নয়ন দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি করা হয়েছে। সংশোধনাগার দফতরের সচিবের অতিরিক্ত দায়িত্ব এতদিন উত্তরবঙ্গ দফতরের সচিব দুষ্মন্ত নারিয়ালের উপর ছিল। নতুন নিয়োগের ফলে সেই অতিরিক্ত দায়িত্ব থেকে তিনি অব্যাহতি পেলেন। আইজি রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ কমিশনার পবন কাদিয়ানকে ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস দফতরের ডিরেক্টর করা হয়েছে। তিনিও এটি অতিরিক্ত দায়িত্ব হিসেবেই সামলাবেন। প্রশাসনে গতি বাড়ানো এবং দফতরগুলির মধ্যে সমন্বয় জোরদার করতেই এই রদবদল বলেই জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*