- পুরুলিয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুড়া ব্লকের লধুড়কা চন্ডেশ্বর মাঠে জনসভা করার কথা তাঁর।
- অবসর নিলেন ভারতীয় বংশোদ্ভূত নাসার অ্যাস্ট্রোনট সুনীতা উইলিয়ামস। ২৭ বছরের কর্মজীবন শেষ করে গত ২৭ ডিসেম্বর তিনি অবসর নিয়েছেন বলে মঙ্গলবার নাসা-র তরফ থকে জানানো হয়েছে।
- সকালে খাতড়ার পাম্প মোড়ে পথ অবরোধ করেন আশা কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, এ দিন তাঁদের কোনও বাস কলকাতায় নিয়ে যাচ্ছে না। ঘটনার শাসকের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা। একই অভিযোগ তুলে সকালে বড়জোড়া ব্লকের বেলিয়াতোড়ে আশা কর্মীদের একাংশ বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করেন।
- রাজনৈতিকভাবে আপনাদের ব্যবহার করতে চাইছে ফাঁদে পা দেবেন না। আশা কর্মীদের এই বার্তা দিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলছেন, “আমরা আপনাদের সঙ্গে আছি।
- সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নির্বাচন কমিশনের। এসআইআর-এর সহযোগিতার বদলে উস্কানি দিচ্ছেন মমতা দাবি কমিশনের।
- বন্ধ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, দক্ষিণ কলকাতার সরশুনায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সানি সিং (৩৯)।
- লস্কর মুলতানে তাদের নতুন ঘাঁটি তৈরির কাজ শুরু করেছে। সাম্প্রতিক তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে, লস্কর নেতা হাফিজ সৈইদ মুলতানে নতুন ঘাঁটির ভিত তৈরির সময় দাঁড়িয়ে রয়েছে।
- বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
- মঙ্গলবার স্পেনে ফের ট্রেন দুর্ঘটনা। বার্সেলোনায় লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেন। দুর্ঘটনায় ট্রেনের চালক মারা গিয়েছেন। জখম হয়েছেন ৩৭ জন যাত্রী।
- নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ় হেরেছে ভারত। এ দিন থেকে কিউয়িদের বিরুদ্ধে T-20 সিরিজ় খেলতে নামছেন সূর্যকুমার যাদবরা।

Be the first to comment