পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি

Spread the love

রোজদিন ডেস্ক : পুরীর বিশ্ববিখ্যাত জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে মন্দির। গত বছরও এই মন্দির উড়িয়ে দেওয়া হবে বলে দুটি দেওয়ালে লিখে হুমকি দেওয়া হয়েছিল। এবার সমাজমাধ্যমে এক পোস্টে তা দেওয়া হয়েছে৷ এই বার্তা মেলার পরই কোথা থেকে তা এসেছে তদন্তে নামে পুলিশ। এক মহিলাকে জিজ্ঞাসাবাদও করা হয়৷ তিনি এই সবের কিছুই জানেন না বলে দাবি করেন। কেউ তাঁর নাম ব্যবহার করে এই সব আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেন।
পুরীর মন্দিরে এমনিতেই কড়া নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকে।এই পোস্টের প্রেক্ষিতে তা আরও কঠোর করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*