রোজদিন ডেস্ক : স্পেনের ভয়ংকর দুর্ঘটনার রেশ না মিলোতেই বার্সিলোনার কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে চালক নিহত ও ৩৭ জনযাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার প্রচন্ড বৃষ্টির মধ্যে একটি দেওয়াল ভেঙে রেললাইনে পড়ে এই দুর্ঘটনা হয়।
গত রবিবার রাতে স্পেনের কর্দোবায় দুই দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে ৪২ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ওই দেশে তিনদিন ধরে শোক পালিত হচ্ছে। এর মধ্যে ফের এই দুর্ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রকাশ। ওই এলাকাটি দুর্ঘটনাপ্রবণ বলে পরিচিত।

Be the first to comment