ইডি অধিকর্তা রাহুল নবীন কলকাতা আসছেন

Spread the love

রোজদিন ডেস্ক : ইডি অধিকর্তা রাহুল নবীন আগামীকাল কলকাতা আসছেন। তিনি এখানে ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। তাঁর এই সফর ঘিরে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে।
গত ৮ জানুয়ারি আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি তল্লাশি অভিযানে গেলে খোদ মুখ্যমন্ত্রী সেখানে চলে যান এবং ইডি আধিকারিকদের কাছ থেকে জোর করে ফাইল ছিনিয়ে নেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।
এই ঘটনায় দেশব্যাপী তোলপাড় ওঠে। রাজ্য সরকার ও ইডি সম্মুখ সমরে নামেন।
ইডি আদালতে তাদের দায়ের করা মামলায় সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল চুরির অভিযোগ এনেছে। যা শীর্ষ আদালতও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সফরে এলে ও এই বিষয়ে কিছু বলেননি।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নজিরবিহীনভাবে তাঁদের কাজে বাধা দেওয়ায় ইডি আধিকারিকরা রীতিমত ক্ষুব্ধ। সংস্থার ওপর মহলে তাঁরা এই নিয়ে ক্ষোভ উগরেও দিয়েছেন।।
ইডি অধিকর্তা রাহুল নবীনের কলকাতা সফর এই প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
তিনি কলকাতায় ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই বিষয়ে ভবিষ্যত কর্মপন্থা ঠিক করবেন বলে মনে করা হচ্ছে।
গত কয়েক বছর ধরে মূলত আদালতের নির্দেশে রাজ্যে একের পর এক তদন্তে নেমেছে ইডি ও সিবিআই। যা নিয়ে পালটা তোপ দাগছে রাজ্যের শাসক দল। বহু ক্ষেত্রে তাঁদের কাজে বাধাও সৃষ্টি করা হয়েছে।
কিন্তু গত ৮ জানুয়ারির ঘটনা সব কিছু ছাপিয়ে গেছে। মুখ্যমন্ত্রী সেদিন যেভাবে ইডি-র তল্লাশি তে বাধা দিয়ে ফাইল নিয়ে এসেছেন, তা সারা দেশেই নজিরবিহীন।  রাহুল নবীনের কলকাতা সফরের দিকে এখন তাকিয়ে বিভিন্ন মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*