আশা কর্মী বিক্ষোভে উত্তাল সল্টলেক

Spread the love

রোজদিন ডেস্ক : বেতন বৃদ্ধি-সহ বিভিন্ন দাবিতে আশা কর্মীদের তুমুল বিক্ষোভে আজ সল্টলেকের স্বাস্থ্য ভবন অঞ্চল উত্তাল হয়ে ওঠে। একই ছবি দেখা যায় ধর্মতলাতেও। প্রায় এক মাস ধরে ন্যুনতম ১৫ হাজার টাকা বেতন-সহ বিভিন্ন দাবিতে আশা কর্মীরা কর্মবিরতি পালন করলেও সরকার তাঁদের সঙ্গে কোন আলোচনা করেননি বলে অভিযোগ। এর আগেও তাঁরা দাবিগুলি নিয়ে সরকারের কাছে বারবার দাবি জানিয়েছেন। কোন সুরাহা না হওয়ায় এই কর্মবিরতি, আন্দোলন বলে বিক্ষুব্ধ আশা কর্মীরা দাবি করেন। সরকারের বিরুদ্ধে সমস্বরে ” ধিক ধিক ধিক্কার ” ধ্বনিতে উত্তাল গোটা এলাকা। স্বাস্থ্য ভবনের সামনে পুলিশ ব্যারিকেড করে দিলে তাঁরা এর সামনে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন।

অনেক আশা কর্মী ব্যারিকেডে উঠে পড়েন, মহিলা পুলিশ কর্মীরা তাঁদের জোর করে নামিয়ে দেন। বিক্ষোভকারী আশা কর্মীরা রাস্তায় বসে উচ্চ স্বরে ধ্বনি দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।।
তাঁদের সংগঠনের সম্পাদক ইসমত আরা খাতুন বলেন, দীর্ঘ দিন ধরে তাঁদের দাবি নিয়ে সরকারকে দরবার করা হলেও কোন ফল হয়নি। তাঁরা কর্মবিরতি করছেন। আজ তাঁদের আলোচনার কথা বলা হয়।
কর্মীদের অভিযোগ, প্রথম থেকেই তাঁদের এখানে আসতে বাধা দেওয়া হচ্ছে। এই মূল্যবৃদ্ধির সময় তাঁদের দাবি ন্যুনতম ১৫ হাজার টাকা বেতন, সরকারি কর্মীদের মত ছুটি, সুযোগ সুবিধা দেওয়া।
সরকার দাবি না মানলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন।
দীর্ঘক্ষণ এই পরিস্থিতি চলার পর তাঁদের পাঁচ প্রতিনিধিকে স্বাস্থ্য ভবনে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়।
আশা কর্মীদের আন্দোলনে রাজনৈতিক ইন্ধন আছে বলে মন্ত্রী চন্দ্রিমা ভাট্টাচার্য কটাক্ষর প্রতিবাদ করেছেন তাঁরা। তাঁদের একটাই বক্তব্য, তাঁদের কোন রাজনৈতিক রঙ নেই, তাঁদের একটাই রঙ বেগুনি।
নিজেদের অবস্থানে অনড় থেকে তাঁরা আজ বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর পাঠানো খাবার প্রত্যাখ্যান করেন। লকেট চ্যাটার্জিকেও গো ব্যাক ধ্বনি দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*