পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বুধবার পুরুলিয়ার হুড়ায় রণ সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুরুলিয়ার মানুষের কাছে আমার একান্ত অনুরোধ, তৃণমূলের কোনও স্থানীয় পদাধিকারী যদি আপনাদের সঙ্গে কোনও খারাপ ব্যবহার করেন, আপনারা এক ডাকে অভিষেকে ফোন করে আমাকে জানাবেন। তাঁদের জন্য তৃণমূলের থেকে মুখ ফেরাবেন না।’
  2. মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে নয়াদিল্লি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।
  3. একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল চার আধিকারিকের বিরুদ্ধে। ওই চার আধিকারিকের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের মুখ্যসচিবের কাছে জানতে চাইল নির্বাচন কমিশন। ২৪ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে ওই রিপোর্ট দিতে বলা হয়েছে।
  4. আগামী পরশুর মধ্যে পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগ নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-কে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে। বুধবার আইপিএস রাজেশ কুমারের মামলার প্রেক্ষিতেই ক্যাটের এই প্রস্তাব।
  5. বৃহস্পতিবারই শহরে আসছেন ইডি ডিরেক্টর। ইডি ডিরেক্টরের সঙ্গে রাজ্যে আসছেন আরও তিন আইনি পরামর্শদাতা। সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন তিনি।
  6. কেন্দ্রীয় সরকারি কোনও কর্মীর বিরুদ্ধে দুর্নীতি বা ঘুষ সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে যে কোনও রাজ্যের পুলিশ বা তাদের কোনও স্পেশালাইজ়ড উইং ( যেমন অ্যান্টি কোরাপশন ব্যুরো বা এসিবি) তদন্ত করতে পারবে ও চার্জশিট জমা দিতে পারবে। সে জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর আগাম অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই। সোমবার রাজস্থান সরকারের করা একটি এসএলপি-র (স্পেশাল লিভ পিটিশন) ভিত্তিতে এমনটাই স্পষ্ট করেছে দেশের সর্বোচ্চ আদালত।
  7. SIR নিয়ে বিক্ষোভে তপ্ত স্বরূপনগর। বিডিও অফিসের সামনে বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। আগুন জ্বালিয়ে রাস্তায় প্রতিবাদ।
  8. হাতির তাণ্ডবে জেরবার ঝাড়খণ্ডের চাইবাসা (পশ্চিম সিংভূম) জেলার বাসিন্দারা। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন দপ্তরের তরফে তিনবার হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করা হয়েছে। কিন্তু তাতেও কাবু হয়নি দাঁতাল।
  9. জোম্যাটো নয়, ইটার্নাল-এর গ্রুপ CEO পদ থেকে সরে দাঁড়ালেন দীপিন্দর গোয়েল। মঙ্গলবার স্টক এক্সচেঞ্জে এই তথ্য জানিয়েছে কোম্পানি।
  10. স্বাস্থ্য ভবনে যাওয়ার সময়ে আশাকর্মীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল বনগাঁ স্টেশনে। ক্ষুব্ধ আশাকর্মীরা রেল লাইনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
  11. দুর্ঘটনায় মৃত্যু পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ব্লকের ইরাশাল গ্রামীণ হাসপাতালের চিকিৎসক চয়নদীপ দাসের।
  12. দুর্ঘটনার শিকার বিমান বাহিনীর ট্রেনিং এয়ারক্রাফ্ট। মাঝআকাশ থেকে সোজা কচুরিপানায় ভর্তি জলাশয়ে ভেঙে পড়ল বিমান। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে।
  13.  ২০০৬ সালে গাড়ির পার্কিং লট থেকে এক ব্যক্তির গাড়ি থেকে স্টিরিও স্পিকার সিস্টেম চুরি করেছিলেন এক ব্যক্তি। তারপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। অবশেষে, সোমবার তাঁকে মহারাষ্ট্রের লাতুরের কামালপুর-উজানি এলাকা থেকে গ্রেপ্তার করেছে শিবাজিনগর থানার পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের নাম বাবু লক্ষণ সাঁকোলে (৪১)। ধৃতকে আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
  14. জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজ়ো আবেকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামিকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিল সেই দেশের আদালত। ২০২২ সালে একটি জনসভায় গুলি করে খুন করা হয় শিনজ়ো আবেকে।
  15. আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল চিন। গাজ়ার জন্য তৈরি ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে রাজি নয় তারা।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*