চন্ডীগড়ের সুখনা লেক আর কত শুকোবে? আক্ষেপ শীর্ষ আদালতের প্রধান বিচারপতির

Spread the love

রোজদিন ডেস্ক : চন্ডীগড়ের সুখনা লেক আর কত শুকোবে? আজ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এই প্রশ্ন তোলেন। চন্ডীগড়ের বিখ্যাত আকর্ষণ সুখনা লেক নির্মাণকারী মাফিয়া ও আমলাদের সংঘাতে শুকিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আজ শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চোলির এজলাসে এই সংক্রান্ত আবেদনের শুনানি হয়। এক আইনজীবীর এই বিষয়ে বক্তব্যে উদ্বেগ ব্যক্ত করে প্রধান বিচারপতি বলেন, সুখনা লেক আর কত শুকোবে? পঞ্জাবে রাজনৈতিক মদতে, আমলাদের সঙ্গে যোগসাজসে বেআইনি নির্মাণের কাজ ওই লেককে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সব নির্মাণ মাফিয়ারা ওখানে সক্রিয় বলে তিনি ক্ষোভ ব্যক্ত করেন।
চন্ডীগড়ের এই লেক শুকিয়ে যাওয়া নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই বহু মানুষ প্রতিবাদে মুখর। এবার তাঁরা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁদের আবেদন নিয়ে উদ্বিগ্ন প্রধান বিচারপতি সহ শীর্ষ আদালত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*