গার্ডেনরিচে অগ্নিদগ্ধ হয়ে মহিলার মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক : গার্ডেনরিচে নিজের ঘরে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন এক মহিলা। মঙ্গলবার মাঝরাতে তাঁর ছেলে মা-এর ঘরে আগুন দেখে দ্রুত সেখানে গিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করেন। মৃত লক্ষ্মী দেবী (৬৬) সপরিবারে টালির ছাউনির ঘরে বাস করতেন। মাঝরাতে তাঁকে ওই অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেন। পুলিশের অনুমান, ঘুমের মধ্যেই তিনি ঝলসে যান, কিন্তু কোন চিৎকার কেন করেন নি, তা নিয়ে পুলিশ, প্রতিবেশীদের অবাক লাগছে। পরিবার সূত্রে প্রকাশ, লক্ষ্মী দেবী মশার জন্য ঘরে ডিমের ট্রে জ্বালাতেন। সেখান থেকে কোনভাবে আগুন লেগে এই মর্মান্তিক ঘটনা হয়।
পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*