গরিব মানুষের স্বাস্থ্য পরিষেবায় নজর, আয়ুষ্মান ভারত-সহ একাধিক প্রকল্পে বিপুল বরাদ্দ 

Spread the love

প্রতিবেদন: প্রথম বাজেটেই রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবাকে চাঙ্গা করতে একাধিক দাওয়াই দিলেন অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত। ঘোষণা করলেন একের পর এক জনমুখী প্রকল্পে। তাতেই খুশির হাওয়া বাংলায়। আয়ুষ্মান ভারত নিয়েও বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এই খাতে বরাদ্দ হল ৩ হাজার ১০০ কোটি টাকা। যে সমস্ত গরিব মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদেরও চিন্তার কারণ নেই। তাঁদের জন্যও বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের সকল নাগরিকদের স্বাস্থ্য পরিষেবার জন্য সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায় অর্থনৈতিকভাবে অনগ্রসর মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হবে। প্রতিটা উপভোক্ত পরিবার প্রতি বছর ৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা পাবেন। আনুমানিক ৭ কোটি মানুষ এর আওতায় আসবেন। পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে উত্তরবঙ্গে বিশেষ নজর দিচ্ছে সরকার। উত্তরবঙ্গে গড়ে উঠবে এইএমস। তৈরি হবে বিশেষ ক্যানসার হাসপাতাল। সুন্দরবন, পুরুলিয়া ও দার্জিলিংয়ে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, সিউরি সুপার স্পেশ্যালিটি হাসপাতালকে একটি উন্নত মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নীত করা হবে। আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমানে চালু হবে নতুন মেডিক্যাল কলেজ। দিঘায় চালু হবে ট্রমা কেয়ার সেন্টার। শুধু রাজ্যের চিকিৎসা ব্যবস্থারই আমূল বদল নয়, রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গেলেও মিলবে বিশেষ সুবিধা। এবার মুম্বই বা ভেলোরে চিকিৎসার জন্য গেলে কম খরচে থাকার ব্যবস্থা করবে সরকার। এদিন বাজেটে সেই ঘোষণাও করেন অর্থমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*