রোজদিন ডেস্ক : সদ্য প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার মহারাষ্ট্রর প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আজ বিকেলে প্রয়াত স্বামীর শূন্য আসনে তিনি শপথ নেবেন বলে জানা যায়। এনসিপি-র বিশিষ্ট নেতা ছগন ভুজবাল, প্রফুল প্যাটেল প্রমুখ নেতারা গতকাল সুনেত্রা পাওয়ারের সঙ্গে দেখা করেন। সদ্য স্বামীহারা সাংসদকে এই পদ গ্রহণ করতে অনুরোধ করেন। সূত্রের খবর, তিনিই দলের নেত্রী হতে চলেছেন৷
গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অসফল হয়েছিলেন সুনেত্রা। হন রাজ্যসভার সাংসদ।
উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর কয়েক মাসের মধ্যে তাঁকে বিধায়ক হতে হবে। প্রয়াত স্বামীর আসনেই তিনি দাঁড়াতে পারেন বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment