নির্বাচন কমিশনারকে ইমপিচমেন্ট, তৎপর তৃণমূল শিবির

Spread the love

রোজদিন ডেস্ক : মঙ্গলবারই সাংবাদিক বৈঠক থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইমপিচমেন্টের কথা জানিয়ে ছিলেন তৃণমূলনেত্রী। ওখান থেকেই তিমি দলীয় সাংসদদের সক্রিয় হওয়ার নির্দেশ দেন। তারপরই দলের অন্দরে শুরু হয়েছে তৎপরতা। আপাতত প্রথম লক্ষ্য একশো জন সাংসদের সাক্ষর জোগাড় করা। নেত্রীর নির্দেশের পর অভিষেক থেকে শুরু করে ডেরেক ও’ব্রায়েন, আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা আসরে নেমে পড়েছেন। এখনও পর্যন্ত যা খবর তাতে দায়িত্ব প্রাপ্তরা আপাতত টার্গেট করছেন ইন্ডিয়া জোটের সাংসদদের। এরই মধ্যে তাঁদের একাংশের কাছে নেত্রীর বার্তা পৌঁছে গিয়েছে। তবে অন্য দলের সাংসদদের তরফে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা মেলেনি। সব কিছু পরিকল্পনা মতো এগোলে, চলতি বাজেট অধিবেশনেই মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হতে পারে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে রাজ্য রাজনীতিতে তরজা এখন চরমে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে তৃণমূল। তবে ইমপিচমেন্টের কথা তুলে বিরোধী জোটকেই চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে তৃণমূল। কারণ, বিজেপি বিরোধী দলগুলি এক হয়ে মমতার পাশে দাঁড়াবে এটা এখনই বলা যাচ্ছে না। তাহলে সেটা বিজেপির হাতই শক্ত করবে। ফলে ইমপিচমেন্ট প্রস্তাবের পরিণতি এখন কী হবে সেটার জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। তবে মমতার পলিটিক্যাল ম্যানেজাররা আপাতত একশো জন সাংসদকে জোটাতে মরিয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*