- বৃহস্পতিবার মহারাষ্ট্রের ২৯টি পুরসভার ৮৯৩টি ওয়ার্ডের ২,৮৬৯টি আসনের জন্য ভোটগ্রহণ শুরু।
- ভোটগ্রহণ শুরু হতেই মুম্বইয়ে পোলিং স্টেশনগুলিকে ভোটারদের ভিড়। সকালেই ভোট দিতে এলেন অক্ষয় কুমার, মোহন ভাগবত।
- ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া বন্ধ করল আমেরিকা। বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে এই ঘোষণা করা হয়। ৭৫টি দেশের তালিকায় নাম আছে পাকিস্তান ও বাংলাদেশের। যদিও ভারতের নাম নেই এই তালিকায়।
- ২৩ জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। কীভাবে নেতাজির জন্মদিনে পরীক্ষা? প্রশ্ন তুলে NTA-কে চিঠি দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে।
- দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক চাকরি বঞ্চিত চাকরিপ্রার্থীরা আজ পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসনিক ভবনে নবান্ন ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন।
- পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত ৪৮ জনের কন্টাক্ট ট্রেসিং করে লাইন লিস্টটা তৈরি করা হয়েছিল। সেটা বুধবার আরও বেড়েছে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে সেটা ৮২ জনে পৌঁছেছে। এদের মধ্যে ২ জনের লক্ষ্মণ দেখা দিয়েছিল।
- এসআইআর আতঙ্কে অসুস্থ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ষাটোর্ধ এক বৃদ্ধের। মৃতের নাম ফয়েজউদ্দিন সরকার (৬৭)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর জামলাবাদে।
- ভাঙড়ের পোলেরহাট থানার অন্তর্গত সাতুলিয়া এলাকায় ফের আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল। উঠেছে বোমাবাজির অভিযোগ।
- কালীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়কের বাড়ির নীচে রমরমিয়ে মধুচক্রের ব্যবসা চলছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। খবর সংগ্রহ করতে গেলে সংবাদমাধ্যমের উপর হামলা হয়েছে বলেও অভিযোগ ওঠে।
- ইরানের এয়ারস্পেস বন্ধ হওয়ায়, বহু বিমান চলাচলই বন্ধ হয়ে গেল। অন্যদিকে, বিক্ষোভের আঁচও বাড়ছে দেশে।

Be the first to comment