রোজদিন ডেস্ক : বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী অর্ঘ্য সেনের জীবনাবসান হয়েছে। বয়েস হয়েছিল ৯০। প্রচারের আলো থেকে দূরে থাকা এই শিল্পী রবীন্দ্রনাথের গান, দর্শনে নিবেদিত ছিলেন।
বাংলাদেশের ফরিদপুরে তাঁর জন্ম। মায়ের কাছেই প্রথম গানের পাঠ। দীর্ঘ সঙ্গীত জীবনে বহু ছাত্রছাত্রী তাঁর কাছে গান শিখে খ্যাতি অর্জন করেছেন।
বার্ধক্যজনিত কারণে অনেকদিনই তিনি সঙ্গীত জগৎ থেকে দূরে ছিলেন।
রবীন্দ্র গানের সাধক অর্ঘ্য সেনের প্রয়াণে সঙ্গীত জগতে শোকের ছায়া নামে।

Be the first to comment