দশে দশ

Spread the love
  1. পশ্চিম মেদিনীপুরে ‘রণ সংকল্প সভা’ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মেদিনীপুর কলেজ এবং কলেজিয়েট স্কুল গ্রাউন্ডে হবে সভা।
  2. মুম্বইয়ের ২৯টি পুরসভার নির্বাচন হয়েছে গত কাল। আজ, শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হবে ফলপ্রকাশ।
  3. বিজেপি-শিবসেনা-এনসিপির মহায়ুতিকেই এগিয়ে রেখেছে এক্সিট পোল।
  4. ভোটার তালিকা সম্পর্কে আপত্তি জানানোর সময়সীমা বৃদ্ধি করল নির্বাচন কমিশন। আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত তথ্য সংশোধনের জন্য আবেদন জানানো যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  5. নিপা আক্রান্ত দুই নার্সের শারীরিক অবস্থার অভাবনীয় উন্নতি দেখা গিয়েছে বৃহস্পতিবার। পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা ব্রাদার-নার্সকে এ দিন বের করা হয়েছে ভেন্টিলেশন থেকে। তাঁর জ্ঞান ফিরেছে।
  6. ফের জম্মু ও কাশ্মীরের আকাশে দেখা মিলল সন্দেহজনক পাকিস্তানি ড্রোনের। সাম্বা ও পুঞ্চ সেক্টরে এই ড্রোন অনুপ্রবেশের ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
  7. মধ্যপ্রদেশের অনুপপুর জেলার অমরকন্টকে ইন্দিরা গান্ধী জাতীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে অসমের পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠেছিল। ঘটনায় ৫ ছাত্রকে বহিষ্কার করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
  8. বুধবার সুকমায় পুলিশ এবং সিআরপিএফ আধিকারিকদের কাছে আত্মসমর্পণ করেন ২৯ জন মাওবাদী।  আর তার পরেই দিনই ছত্তিসগড়ের বিজাপুরে আত্মসমর্পণ করেছেন ৫২ জন মাওবাদী। বৃহস্পতিবার যাঁরা আত্মসমর্পণ করেন তাঁদের মধ্যে ২১ জন মহিলা। পুলিশ সূত্রে খবর, এ দিন যাঁরা আত্মসমর্পণ করেছেন তাঁদের মধ্যে ৪৯ জনের মাথার মোট দাম ছিল ১ কোটি ৪১ লক্ষ টাকা।
  9. নিখোঁজ থাকার পাঁচ দিন পরে উদ্ধার হয়েছে মহিলা এবং তাঁর তিন নাবালক সন্তানের দেহ। বৃহস্পতিবার, নদীর পাশে, একটি সেতুর কাছ থেকে ওই চার জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিহারের মুজফফরপুর এলাকার ঘটনা।
  10. আমেরিকার প্রেসিডেন্টের হাতে তাঁর নোবেল পদক তুলে দিয়েছেন মারিয়া করিনা মাচাদো। আপ্লুত ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে মারিয়াকে প্রশংসায় ভরিয়ে দিয়ে তিনি লিখলেন, ‘অসাধারণ মহিলা। অনেক কিছু সহ্য করে আজ এই জায়গায় এসেছেন। তাঁকে অভিনন্দন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*