সুখবর! এসএসকে ও এমএসকে শিক্ষকদের বেতন বাড়ল ৩ শতাংশ

Spread the love

রোজদিন ডেস্ক : বছর পড়তেই সুখবর পেলেন রাজ্যের এসএসকে ও এমএসকে শিক্ষকরা।পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দফতর। এখন একজন এসএসকে শিক্ষকের বেতন ১১,৫৯৩ টাকা সেই টাকা বেড়ে হবে ১১,৯৪১ টাকা। এসএসকে স্তরে প্রধান শিক্ষকের বেতন ১৬,২৩১ টাকা। ওই টাকা বেড়ে হবে ১৬,৭১৮ টাকা। অন্যদিকে, এমএসকে স্তরে একজন সহকারী শিক্ষক পান ১৪,৬৩২ টাকা। সেই টাকা বেড়ে হবে ১৫,০৭১ টাকা। এ-ছাড়াও এমএসকের একজন সম্প্রসারক বা সম্প্রসারিকা এখন বেতন পান ১৫,০৭১ টাকা। তা বেড়ে হবে ১৫,৫২৩ টাকা। রাজ্যে এখন সবমিলিয়ে ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকা রয়েছেন এমএসকে এবং এসএসকে-র আওতায়। রাজ্যে শিশু শিক্ষা কেন্দ্রের সংখ্যা ১৬ হাজার। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সংখ্যা প্রায় দেড় হাজার। মাদ্রাসাতেও রয়েছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। সেগুলির সংখ্যা চারশোর কাছাকাছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*