- অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার পুরুলিয়াতে তৃণমূলের জনসভা থেকে তিনটি জনপ্রিয় ট্রেনের বর্তমান পরিষেবার ছবি তুলে ধরে কেন্দ্রের শাসকদলকে কাঠগড়ায় তুলেছেন। পুরুলিয়া এক্সপ্রেস, রূপসী বাংলা, হাওড়া–চক্রধরপুর এক্সপ্রেসের উদাহরণ দিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা।
- রাজ্য পুলিশের পরবর্তী ডিজি পদে কে বসবেন, তা চূড়ান্ত করতে আগামিকাল, শুক্রবারের মধ্যে সম্ভাব্য অফিসারদের তালিকা কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) কাছে পাঠিয়ে দিতে হবে রাজ্যকে। বুধবার এই নির্দেশ দিয়েছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ক্যাট)।
- প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর উপরে বোমা-হামলার হুমকি। ই-মেলে হুমকি দেওয়া হয়েছে।
- পাকিস্তানি সেনার সঙ্গে তীব্র গুলির লড়াই চলল ভারতীয় সেনা জওয়ানদের। বুধবার ভোর রাতে কেরান সেক্টরের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
- বুধবার সন্ধ্যায় প্রকাশিত হল একাদশ-দ্বাদশের মেধাতালিকা। তাতে নাম রয়েছে মোট ১৮ হাজার ৯০০ জন প্রার্থীর।
- সরস্বতী পুজোর আগেই ধীরে ধীরে বিদায়ের প্রস্তুতি নিচ্ছে শীত। বেড়েছে শহর কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। নতুন করে শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
- রবীন্দ্র সদন এবং নেতাজি ভবনের মাঝে আচমকাই সমস্যা তৈরি হয়েছিল। যান্ত্রিক গোলোযোগের জেরে স্তব্ধ ছিল পরিষেবা। তারপরই রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। ৪২ মিনিট পর স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।
- মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে বাংলাদেশি বার্জ ‘এমভি তামজীদ নাসির’। মঙ্গলবার সন্ধ্যায় ঘোড়ামারার কাছে আচমকা ফাটল দেখা যায় বার্জে। মুহূর্তের মধ্যেই বার্জটিতে জল ঢুকতে শুরু করে। যার জেরেই ঘটে বিপত্তি। তবে বার্জটিতে থাকা ১১ জন নাবিককেই উদ্ধার করা হয়েছে।
- শবরীমালা মন্দিরে সোনা চুরি মামলার তদন্তে নয়া মোড়। মঙ্গলবার সকাল থেকেই একসঙ্গে কেরালা, কর্নাটক, তামিলনাড়ুর ২১টি জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই জায়গাগুলি থেকে তল্লাশি অভিযানে ED-র হাতে এসেছে প্রায় ১.৩ কোটি টাকার সম্পত্তি।
- কন্টেনার লরির সঙ্গে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে যায় দু’টি গাড়িতেই। সকালে ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলায়।

Be the first to comment