কেরালার মুখ্যমন্ত্রীকে এনডিএ-তে যোগ দিতে প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীর!

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস অটওয়াল কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ভোটমুখি কেরালার কান্নুরে বুধবার তিনি বলেন, বিজয়নের এনডিএ-তে যোগ দেওয়া উচিত। তবে কেরালা কেন্দ্র থেকে অনেক বেশি টাকা পাবে।
সামাজিক সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী র মতে, বিজয়ন এনডিএ এলে তা “বৈপ্লবিক ” ব্যাপার হবে, কেরালায় নিশ্চিত ভাবে প্রচুর অর্থ আসবে। সেই অর্থ কেরালার উন্নয়নে ব্যবহার করা যাবে, প্রধানমন্ত্রী এই রাজ্যকে বড় প্যাকেজ দেবেন।
তাঁর এই বক্তব্যে রাজনৈতিক মহলে বিস্ময় দেখা দিয়েছে।
রামদাস অটওয়াল আরও বলেন, বিজয়ন এনডিএ-তে যোগ দিলে বিধানসভা নির্বাচনে জয়ী হবেন, এবং আবার উনিই মুখ্যমন্ত্রী হবেন।
তাঁর এই বক্তব্যে বিভিন্ন মহল নিহারের ছায়া দেখছেন।
কেরালায় গত দুবার সিপিএম নেতৃত্বাধীন এল ডি এফ ক্ষমতা য় এসেছে। এবার কংগ্রেসের সঙ্গে তাদের জোর লড়াই বলে রাজনৈতিক মহল মনে করেন।
কেরালায় প্রতি পাঁচ বছর অন্তর ক্ষমতা বদল সারা দেশে নজির সৃষ্টি করেছে। ২০১৬-য় কংগ্রেসকে পরাজিত করে এলডিএফ ক্ষমতায় আসে। দ্বিতীয় বার ও নির্বাচনে জয়ী হয়ে তারা নজির সৃষ্টি করে। এবার পালাবদল হওয়ার জোরালো সম্ভাবনা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিজয়ন কেএনডিএ যোগদানের প্রস্তাব পরোক্ষ ভাবে তাঁকে “টোপ” দেওয়া বলে অভিজ্ঞ মহল মনে করেন।
মহারাষ্ট্র ভিত্তিক রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সভাপতি রামদাস অটওয়াল মনে করেন, সিপিএম, সিপিআই-এর এনডিএ তে আসা উচিত। সমাজবাদী নেতারা যদি এনডিএ তে যোগ দিতে পারেন, তবে কম্যুনিস্টরা তা পারবেন না কেন তিনি প্রশ্ন তোলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*