- ভারত সফরে এলেন আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জ়ায়েদ আল নাহেন। সোমবার দুপুরে তাঁকে দিল্লি এয়ারপোর্টে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগে মানুষ সরকার নির্বাচন করত। এখন সরকার ভোটার চিহ্নিত করছে। কে ভোট দেবে এই পাড়া থেকে তা নরেন্দ্র মোদী দিল্লি থেকে বলে দিচ্ছেন। বলছে এরা ভোট দেবে আর বাকিদের বাংলাদেশে পাঠিয়ে দাও।
- বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নিতিন নবীন। বিজেপি পার্টির ১২তম সভাপতি হলেন তিনি। ৪৫ বছর বয়সে নবীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
- দিল্লির পর এ বার ভূমিকম্পে কেঁপে উঠল লেহ-লাদাখ অঞ্চল।
- শুনানিতে ডাক পেলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই জানিয়েছেন এই খবর।
- কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় পেলেন SIR শুনানি নোটিস। রাসবিহারী কেন্দ্রের বহুদিনের ভোটার তিনি।
- SIR-এর শুনানিকে কেন্দ্র করে উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা শুরু হয়।
- যুবভারতীর ঘটনায় অন্তর্বর্তী জামিন পেলেন লিওনেল মেসির ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত।
- বেহালার ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার গলাকাটা দেহ। ওই ফ্ল্যাটে একাই থাকতেন দম্পতি। স্বামী দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। সোমবার সকালে ঘর থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ।
- দক্ষিণ স্পেনের কর্ডোবা প্রদেশে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্য়া বেড়ে ৩৯। সোমবার সকালে আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট জানিয়েছেন, জখম ১০০ যাত্রীর মধ্যে এখনও পর্যন্ত ৭৫ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Be the first to comment